অন্ধকারটা কেটে যখন উঠলো জ্বলে দীপ
দেখতে পেলাম কোল জুড়ে এক শুভ্র প্রদীপ ।।
মুক্ত ঝরা হাসি যে তার মুখেতে নেই দাঁত
দেখতে আমার প্রহর যেন পুর্ণিমার-ই চাঁদ ।।
বড় বড় চোঁখ দুটি তার হাজার পাপড়ি ঢাকা
খুব জলদী শিখে গেল সে গম্ভীর হয়ে থাকা ।।
নরম কোমল ঠোট দুটো তার সীমারেখা আঁকা
চঞ্চলতা বাড়লে তাকে যায়না ঘরে রাখা ।।
টাক করিয়েছি অনেক আগে গজাইনি তার চুল
মুখের গড়ন ঠিক যেন এক ভেজা কদম ফুল ।।
ছোট্ট ছোট্ট হাত পা আর ছোট্ট একটা গা
হঠাত্ সেদিন চমকে দিয়ে উঠলো ডেকে "মা" ।।